প্রধান শিক্ষক
কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ
কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা বেগমের বিরুদ্ধে দুর্নীতির জন্য বেশ কিছুদিন যাবৎ স্কুলের ছাত্রীরা বিক্ষোভ করে আসছিলেন। সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি এবং জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ দিনভর
আন্দোলনে প্রকম্পিত ছিলো জেলা শহর। তারই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে
গতকাল রোববার বিকেলে প্রধান শিক্ষক রুখসানা পারভীনকে শ্বশুরালয় জেলা
লালমনিরহাটে তার বাড়ীর কাছে স্কুলে বদলি করেছে। এতে করা শিক্ষার্থীরা আবারো ক্ষিপ্ত হয়ে উঠে এবং কুড়িগ্রাম বিজয় স্তম্ভে এসে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে কুড়িগ্রাম জেলায় দায়িত্বরত সেনাবাহিনীর একজন কর্মকর্তা তাদেরকে ব্রিফ করতে থাকে।
আন্দোলনরত শিক্ষার্থী ও স্কুলটির কয়েকজন শিক্ষক বলেন, বদলি শাস্তি নয়। বরং বাসস্থানের কাছে বদলি করে তাকে পুরস্কৃত করা হয়েছে। আমরা এমন আদেশ প্রত্যাখ্যান করছি। রুখসানা পারভীনকে তার কৃতকর্মের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। এজন্য তাকে বরখাস্ত করতে হবে।
পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ দুর্নীতি দমন আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবো না। দাবি আদায় না হলে আরো কঠোর অবস্থান নেয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, প্রধান শিক্ষককে বদলির আদেশ দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছে। শিক্ষার্থীদের সিদ্ধান্ত এবং দাবির বিষয়গুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সূত্র দৈনিক শিক্ষা.কম

0 Comments