কোটা আর অটোপাস একই কি না

বর্তমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশ আবার নতুন করে বাক স্বাধীনতা ফিরে পায়। যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল ঠিক সেই সময় এইচএসসি পরীক্ষাও চলছিল। তাই সকল ছাত্রছাত্রীরা ঐ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় এবং বাক স্বাধীনতা উদ্ধারের জন্য লড়াই করে। 

 https://bangladeshstudentpower.blogspot.com

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন হল?

আসলে দেখেন বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলন তখনি হলো যখন সরকার তার একক সিদ্ধান্ত বহাল রাখতে চাইল তার প্রভাব খাটাতে চাইল ঠিক তখনি ছাত্র সমাজ আর চুপ থাকতে না পেরে আন্দোলন শুরু করল প্রথমে ৯ দফা পরে ১ দফা আন্দোলন শুরু করল। বাংলাদেশের সকল ছাত্রছাত্রীরা আন্দোলন করল যে তারা মেধার ভিত্তিতে চাকুরী চায় কোটায় নয়।এটাই মুলত তাদের দাবী ছিল।

 

কোটা আর অটোপাস একই কি না?

কোটা আর অটোপাস আসলে একই জিনিস। কারণ আপনি যদি কোটার জন্য আন্দোলন করলেন তাহলে এখন অটোপাস কেন চান আপনারা। এটা একদমই ঠিক না। 

 

অটোপাস কারা চায়

যে সমস্ত ছাত্র ছাত্রী লেখাপড়ায় ভয় পায় এবং যাদের দ্বারা কিছু সম্ভব না তারাই আসলে অটোপাস চায় এবং সচিবালয়ের মতো যায়গা তারা ঘেরাও করে। 

দেখেন যে সমস্ত ছাত্রছাত্রী মেধাবী যারা দেশকে নেতৃত্ব দিবে যারা ভবিষ্যতে দেশের জন্য কিছু করবে তারা কিন্তু কখনও অটোপাস চায় না। তারা চায় দেশে সবার জন্য আইন সমান থাকুক এবং একটি নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে তাদের মেধা যাচাই হউক। এটাই আসলে সকলের কাম্য।

এজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত ভাই বলেছেন ছাত্ররা চাইল আর আপনারা তাদের অটোপাস দিয়ে দিলেন এটা আসলে যুক্তিসঙ্গত কারণ হতে পারে না। 

আসুন আমাদের দেশটাকে ভাল রাখতে গেলে সবাইকে সঠিক পথে থেকে দেশ পরিচালনা করতে হবে অন্যথায় দেশে আবারও হুমকির মুখে পড়বে বলে আমি মনে করি। 

ধন্যবাদ সকলকে ভাল থাকবেন ।